1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাওরাইদ ইউনিয়নে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা  - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাওরাইদ ইউনিয়নে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা 

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১২৩৬ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়,

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্য বাহী কাওরাইদ ইউনিয়নে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।২৮মার্চ রবিবার বিকাল ৩টায় কাওরাইদ রেলস্টেশন যুবপরিষদ মুক্তমন্ঞ্চে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ২০২১ইং অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা এবং কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশারফুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শারফুল ইসলাম তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের প্রামাণ্যচিত্র তুলে ধরেন এবং বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলছেন,আপ্রান চেষ্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য।

তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন বিশ্বের উন্নয়নশীল দেশের তালিকায়,আমাদের প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছেন,দেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে আওয়ামীলীগ সরকার অধীনে হয়েছে,শেখ হাসিনা সরকার বার বার দরকার,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।পরিশেষে শারফুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছোট্ট কাল থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত এবং যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগ রাজনীতি করে যাবো।তিনি আরো বলেন আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্শীবাদ ও হস্তক্ষেপ কামনা করছি,আমাকে  কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে  দলীয় মনোনয়ন দিলে আমি ঐ ইউনিয়ন কে একটি আধুনিক মানবিক উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

চেয়ারম্যান প্রার্থী শারফুল ইসলাম কাওরাইদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী।কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মামুনের সভাপতিত্বে ও মোঃ সারোয়ার হোসেনের সন্ঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম,কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজ উদ্দিন,কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম দুর্জয়।আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION