1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ ট্রেন ঘোরানোর সময় নিহত ১ - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ ট্রেন ঘোরানোর সময় নিহত ১

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৭১০ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার পোড়াদহ জংশনে দুর্ঘটনায় পড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা পর। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।
তিনি জানান, বুধবার(২৪ মার্চ)  রাত ১১টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। বুধবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শাহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টায় লাইনচ্যুত ট্রেনের ৮টি চাকাই লাইনের ওপর দাঁড় করাতে সক্ষম হয়।’রেলওয়ের ডিভিশনাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিষ কুমার মণ্ডল জানান, লাইনচ্যুত বগি ও তার পেছনের বগি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছে।এদিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের দুটি বগি রেখে বাকি ট্রেন ঘুরিয়ে আনার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। ৬০ বছর বয়সী ওই নারীর নাম সালেহা বেগম। তিনি মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামের বাসিন্দা।
পোড়াদহ রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে অবশিষ্ট ট্রেনটি হালসা থেকে ঘুরিয়ে আনার পথে মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওসি জানান, ওই নারীর সঙ্গে থাকা তার নাতনিও আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION