1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ২ - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কুষ্টিয়ায় সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ২

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫৩৭ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের হামলায় পিতা কন্যা আহত হয়েছেন। আহতদের মধ্যে পিতার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে জামালপুর গ্রামের মাদক ব্যবসায়ী মনি (৩৫), আশিক (২৪), তারিক (২২) ও সাইদুল (৫০) দেশীয় ধারাল অস্ত্রে সজ্বিত হয়ে জামালপুর ঘুনাপাড়ায় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী শফিকুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এসময় হামলাকারী মাদক ব্যবসায়ী ও পাচারকারীরা শফিকুল বিশ্বাস (৫০) কে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করলে পেটের নাড়ী ভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়।
পিতা শফিকুল বিশ্বাসকে বাঁচাতে গিয়ে তার মেয়ে রুমি (২০) আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে পিতা শফিকুল বিশ্বাসের অবস্থা আশংকাজনক বলে আহত পরিবার সূত্র জানিয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, জামালপুর গ্রামে হামলার ঘটনা ঘটেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। তবে সীমান্ত এলাকা হওয়ায় সেখানে মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION