1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ১১টি ঘর ভষ্মিভূত - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ১১টি ঘর ভষ্মিভূত

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫৬৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন, 
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৪কৃষকের ১১টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। আগুনে দগ্ধ হয়ে ৪টি ছাগল মারা গেছে। সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরসোনাতলা গ্রামে রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন ৪টি বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চরসোনাতলা গ্রামের ওহাব মাঝির বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে আগুন ওহাব মাঝির বাড়ি সহ আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
দৌলতপুরে ফায়ার সার্ভিস না থাকায় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও ওহাব মাঝির ৩টি ঘর, তার ছেলে শিপন ও লিটনের ৬টি ঘর এবং প্রতিবেশী আব্দুলের ২টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে ওহাব মাঝি সহ ক্ষতিগ্রস্থ সকলের ৪টি ছাগল, নদগ ২০ হাজার টাকা, রসুন, মসুর ও বিভিন্ন প্রকার খাদ্যশস্য এবং আসবাবপত্র সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, চরসোনাতলা গ্রামের ওহাব মাঝির বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে ওহাব মাঝি ও তার দুই ছেলে এবং এক প্রতিবেশীর ১১টি ঘর পুড়ে গেছে এবং ৪টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়াও ক্ষেতের রসুন, মসুর, নগদ ২০হাজার টাকা ও আসবাবপত্র সহ ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION