1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় কারারক্ষীদের উপর স্থানীয়দের হামলায় আহত - ৩ আটক -২ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

কুষ্টিয়ায় কারারক্ষীদের উপর স্থানীয়দের হামলায় আহত – ৩ আটক -২

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১২২১ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়া জেলা কারাগার এলাকায় স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সহকারি প্রধান কারারক্ষীসহ ৩ জন আহত হয়েছেন। হামলার সাথে জড়িত দুই বহিরাগত ২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারা ফটকের সামনে স্থানীয় সবজি বিক্রেতার সাথে এক কারারক্ষীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে সবজি বিক্রেতা স্থানীয়দের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে প্রবেশ করে সহকারী প্রধান কারারক্ষী মামুন হোসেনসহ অন্যান্য কারারক্ষীদের উপর হামলা চালায়। এতে সহকারী কারারক্ষী মামুন সহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা ঘন্টা বাজিয়ে কুষ্টিয়া জেলা কারাগারের সকল কারারক্ষী একত্রিত হয়ে বহিরাগতদের ধাওয়া করা হয়। এসময় পুলিশ জয়নাল (৩৫) ও ইয়াকুব (৫২) নামে দু’জন বহিরাগতকে আটক করেছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION