1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় স্কুল শিক্ষক দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

কুষ্টিয়ায় স্কুল শিক্ষক দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৯৮ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
জ্ঞাত উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার স্ত্রী বিলকিস রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (০৮ মার্চ) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন। খলিলুর রহমান কুষ্টিয়া শহরের পেয়ারাতলা ১৯/৩ জাহের আলী সড়কের বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খলিলুর রহমানের নামে জ্ঞাত আয়ের বাইরে ৫২ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এছাড়া তার স্ত্রী বিলকিস রহমানের নামে ৫৫ লাখ ৩৩ হাজার ৫৩৪ টাকার অবৈধ সম্পাদের সন্ধান পেয়েছে দুদক। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, প্রধান শিক্ষক খলিলুল রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গায় স্থাপিত দোকান বিক্রি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION