1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ময়লার স্তূপে গৃহবধূর মরদেহ - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

কুষ্টিয়ায় ময়লার স্তূপে গৃহবধূর মরদেহ

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০০ জন পঠিত
কুষ্টিয়া থেকে   শাহীন আলম লিটন ,
কুষ্টিয়ার কুমারখালীতে বসতঘরের পাশের ময়লার স্তূপ থেকে রেশমা (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের ওহাবের ছেলে সুমনের ঘরের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি সুমনের স্ত্রী এবং কুমারখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিনের মেয়ে।।তবে ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, এক বছর আগে সুমনের সাথে রেশমার বিয়ে হয়।গত দুইদিন যাবৎ রেশমা নিখোঁজ ছিলেন।শনিবার দুপুরে স্থানীয়দের নাকে পচা দুর্গন্ধ লাগলে গন্ধের কারন খুজঁতে থাকে।একপর্যায়ে সুমনের বসতঘরের পাশে ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছোড়ানোর ব্যাপার নিশ্চিত হলে স্তূপের কাছে যায় তারা।
পরে স্তূপে মানুষের হাতের তিনটি আঙ্গুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে ময়লার স্তূপ থেকে একজন মহিলার মরদেহ উদ্ধার করে এবং মরদেহটি দেখে গৃহবধূ রেশমার বলে শনাক্ত করেন নিহতের ভাই সুজন।পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের ভাই সুজন বলেন স্বামীর বাড়ি থেকে আমার বোন নিখোঁজ হওয়ার পর সম্ভাব্যস্থানে অনেক খোজাঁখুজিঁ করেও পাইনি।পরে দুপুরে লোকমুখে শুনলাম সুমনের বাড়ির পিছন থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরো বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এর উপযুক্ত বিচার চাই। এবিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর বলেন, স্থানীয়রা পচা গন্ধ ও ময়লার স্তূপে হাতের আঙ্গুল দেখে পলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে একটি মহিলার মরদেহ উদ্ধার করে।পরে নিহতের ভাই মরদেহটি শনাক্ত করেন এবং মরদেহটি মর্গে পাঠানো হয়।তিনি আরো বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যা করা হয়েছে এবং স্বামী পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION