1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সম্পত্তির লোভে মাকে খুন - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

কুষ্টিয়ায় সম্পত্তির লোভে মাকে খুন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৪ জন পঠিত
কুষ্টিয়া থেকে  শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুরে মাকে হত্যার পর বস্তাবন্দী লাশ পানিতে ফেলে দেয়ার ৩৪ দিন পর উদ্ধার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্পত্তির লোভে এই মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে  ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। হতভাগি ওই মায়ের নাম মমতাজ বেগম। বাড়ি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটাদহ এলাকায়। এ ঘটনায় ঘাতক ছেলেসহ ঘটনায় জড়িত অপর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি একমাত্র ছেলে মুন্না বাবুর সঙ্গে বসবাস করতেন। তার ৩ মেয়ের বিয়ে হয়ে গেছে। গত ২০ জানুয়ারি ছেলে মুন্না তার বন্ধু রাব্বি ও চাচা আব্দুল কাদের মিলে মমতাজকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেয়। পরে ২১ জানুয়ারি ছেলে মুন্না বাবু মিরপুর থানায় তার মাকে কে বা কারা অপরণ করেছে এই মর্মে জিডি করেন। কেবল তাই নয় এরপর মুন্না তার বন্ধু রাব্বিকে অপহরণকারী সাজিয়ে তার দুলাভাইয়ের কাছে ফোন করিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। মায়ের সম্পত্তির লোভেই এই হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION