1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে উপ নির্বাচনে ১৪ জনের মনোনয়ন দাখিল, ২ ভাই ও চাচা ভাতিজা   - Bangladesh Khabor
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’—বক্তব্যে আসলে কী বোঝাতে চেয়েছেন জামায়াত আমির দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষক-কৃষাণী মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরাল ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি : শিক্ষা প্রতিমন্ত্রী

লালমনিরহাটে উপ নির্বাচনে ১৪ জনের মনোনয়ন দাখিল, ২ ভাই ও চাচা ভাতিজা  

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৩ জন পঠিত

লালমনিরহাট  থেকে  মো: হাসমত উল্ল্যাহ,

 লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার  তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন দুই ভাই, চাচা-ভাতিজাসহ বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান  এ তথ্য নিশ্চিত করেন।লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় তাদের পদগুলো শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর শূন্যপদগুলোতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ছিল বুধবার ২৩ সেপ্টেম্বর। তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদের বিপরীতে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ ছাড়া ইউপি সদস্যের তিনটি পদেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।চেয়ারম্যান পদে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল আলম সাহাদাত, বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান সফিয়ার রহমান ও তার ভাতিজা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, একই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, বিএনপির প্রার্থী সফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম, রহম আলী, আখতার হোসেন খন্দকার ও তার ভাই জামিল হোসেন খন্দকার এবং কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গফুর সরকার , বিএনপির প্রার্থী ইকবাল আজম, স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মণ ও আলী মর্তুজা মনোনয়ন প্রত্র দাখিল করেছেন।আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই,  প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION