1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুদানে নিহত গাইবান্ধার সবুজ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

সুদানে নিহত গাইবান্ধার সবুজ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে একজন শহীদ সবুজ মিয়া। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগমানপুর পূর্ব পাড়ার বাসিন্দা। শহীদ সবুজ মিয়া প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে।
পেশাগতভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
দেশ ও জাতির সেবায় গত ৭ নভেম্বর তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। এর পর গত ১৩ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হন সবুজ মিয়াসহ বাংলাদেশের ছয়জন সাহসী শান্তিরক্ষী। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া; শোকাহত হয়ে পড়ে তার পরিবার ও স্বজনরা।
আজ রবিবার যোহরের নামাজের পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে শহীদ সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলসিঘাট হেলিপ্যাডে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নেওয়া হয় নিজ গ্রামের বাড়িতে। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
ধর্মীয় বিধিবিধান অনুযায়ী জানাজা শেষে শহীদ সবুজ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে শহীদ এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION