পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী করতে ও ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাকুন্ডা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া এর সভাপতিতে ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশিক ফেরদৌস তুষার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিত মল্লিক।
বিশেষ অতিথি সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন ,জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইঁয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুর রহমান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন শিকদার, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান,জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাদিয়া নূর রানু, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন ভূইয়া বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রাথী আজহারুল ইসলাম মান্নান কে বিজয়ী করতে সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে ও ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের পাশে থেকে সেবা মুলক কাজগুলো করার সুযোগ চাই বিএনপি ক্ষমতায় এলে রাস্তাঘাট কালবাট সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজগুলো করা হবে ও আপনাদের যেকোনো সমস্যা গুলো সমাধান করা হবে তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
Leave a Reply