1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই ""মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির তালা ভেঙে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়লো বসতঘর নতুন বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: এমপি আবদুল গফুর গোপালগঞ্জে দ্রুতগতির মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত ১২

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই “”মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৯ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়, 

কাহারোল উপজেলা পরিষদ হলরুমে আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ২১ সেপ্টেম্বর ২০২১ সোমবার সন্ধ্যায় কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই। বাংলার হাজার বছরের ইতিহাস কে বিশ্লেষণ করলে দেখা যায় এ দেশ ছিল সব সময়ের জন্যই অসাম্প্রদায়িক চেতনার।

 

যতবার সাম্প্রদায়িক সংঘাত হয়েছে ধর্ম নিয়ে হয়নি, হয়েছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু সাংবিধানিকভাবেই ধর্মনিরপেক্ষতার কথা বলেন না, তিনি ধর্মনিরপেক্ষতাকে ধারণ করেন। যার কারণে বাংলাদেশের প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম নির্বিঘেœ নির্ভয়ে পালন করছেন। তিনি সকল পূজাম-পে নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং পূজার ঐতিহ্যকে বজায় রাখবার জন্য সকল অপসংস্কৃতিকে বর্জনের আহ্বান জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী খাতুন,

 

দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দীন, ১নং ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সতজিৎ রায় ও ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION