1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল  - Bangladesh Khabor
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির তালা ভেঙে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়লো বসতঘর নতুন বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: এমপি আবদুল গফুর গোপালগঞ্জে দ্রুতগতির মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত ১২

বিরামপুরে পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৯ জন পঠিত
বিরামপুর থেকে সাইফুল ইসলাম, 
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিরামপুর পৌর শাখার আয়োজনে রবিবার (১৯শে সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের স্টেশন রোডের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের দিনাজপুর জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন সহ অসুস্থ অন‍্যান‍্য নেতৃবৃন্দের সুস্থতা কামনায়, স্থানীয় মৃত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি বিপ্লব মুন্সী, প্রবাসী কল‍্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব মন্ডল,
৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাবুদ খন্দকার, ৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আমীর হামজা, যুগ্ম আহবায়ক নাজ্জাসী বাদশা সহ পৌর ও ওয়ার্ড বিএনপির অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION