1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব বাউফলে ১১দলীয় জোট প্রার্থীর ইশতেহার ঘোষণা গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত ধানের শীষের স্লোগান দেওয়া ভাইরাল হওয়া শিশুর ওপর হামলা নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান -এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র কর; তারাপদ দাশ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এবং
৭নং উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরো বলেন, আপনারা গণভোটে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।

নির্বাচন অফিসার বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো অনিয়ম হওয়ার সম্ভবনা নেই।

সভাপতির বক্তব্যে তথ্য অফিসার ভোটারদের আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি অন্যান্য বক্তাগণ ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং ভোটের দিন করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION