1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি জনগণের সরকার; আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য যা প্রয়োজন তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন হবে তাই করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করব।

বুধবার কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ  করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমরা স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সহযোগিতা করব।

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেটা সঠিক হোক বা বেঠিক হোক। বিরোধী দলের দায়িত্ব যে কোনো বিষয়ে তারা সরকারের ওপর দায় চাপাবে যে, সরকার এই জায়গায় ব্যর্থ। আমরা কোথায় ব্যর্থ এটা জনগণ বিবেচনা করবেন। আইনশৃঙ্খলা নিয়ে সরকার অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।

কুড়িগ্রামে সার সংকটের বিষয়ে তিনি বলেন, সারা দেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন (কুড়িগ্রাম জেলার চারটি আসনের মধ্যে জামায়াতের তিনটি এবং একটি এনসিপির দখলে) সেখানে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কিছুটা সংকট কেটে গেছে। গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরও কিছু সময় দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION