1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন" নবাগত জেলা প্রশাসক সাইদুল ইসলাম  - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন” নবাগত জেলা প্রশাসক সাইদুল ইসলাম 

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৭ জন পঠিত
কুষ্টিয়া থেকে   শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তিনি সকলকে দূর্নীতিমুক্ত থেকে সরকারি সুফল জনগণের দোড়গোরায় পৌঁছে দিতে উদ্যাত্ব আহ্বান জানান। জেলার উন্নয়নে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহামেদ সাদাদ। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান চন্দন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নজ খন্দকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হুদা, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, নওদাআজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION