পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট শনিবার সকালে সিংলাব পাম্পের সামনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এম এ মিলন ভুইঁয়া, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফিজ আহমেদ, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান,
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাস এর সভাপতি আলমগীর হােসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, যুবদল নেতা, সোলাইমান, মিন্টু, কাউসার, নজরুল, রফিক, আল আমিন, আফজাল, সামির হােসেন, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের বর্ণাঢ্য রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা করি এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও অগণিত শুভাকাঙ্ক্ষীকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন
দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর ত্যাগ ও সংগ্রাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন বাংলাদেশের মধ্যে একজন আপোষহীন দেশনেত্রী যে সব সময় বিএনপি দলকে সুসংগঠিত করে তুলেছে।
Leave a Reply