1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্রকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, এএইচএম রেজাউল করিম সানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)। বুধবার র‌্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম সানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালান। বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে কলেজছাত্র ফাহমিদ রুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফারদিন রুহিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় নিহতের মা গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান দুই আসামি আত্মগোপনে চলে যান।
র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে রেজাউল করিম সানাকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে রাত ৯টা ৫ মিনিটে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে নাসিরুল আহসান আকিবকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION