1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকের নেশাকে কেন্দ্র করে ঘটে গেছে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি। আপন নাতির ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন দাদি ফিরোজা বেগম (৬৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাদা আব্দুল করিম (৭০) ।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে এলোপাতাড়ি আঘাত করে সে।
ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। তাদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা শাকিলকে আটক করে পুলিশে খবর দেন। পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাকিলকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে গুরুতর আহত দাদা-দাদিকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই ফেরেজা বেগমের মৃত্যু হয়। আহত আব্দুল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাকিলকে আটক করেছে। ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একসময় যে নাতিকে বুকে আগলে মানুষ করেছিলেন দাদা-দাদি, সেই নাতির হাতেই এমন নির্মম পরিণতি এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION