1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৬ জন পঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭০কোটি ৯০ লাখ ৩০ হাজার ১০ টাকা। এতে ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম এ বাজেট উপস্থাপন করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন-২১৭) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক ও ইউএনও জহিরুল আলম বলেন, জনসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে টুঙ্গিপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করা হবে।

এ সময় সেখানে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION