1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে ভেকু মেশিন জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে ভেকু মেশিন জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২৫ জন পঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে একাধিক পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাসস্ট্যান্ডের পরে এবং বৌলতলী বাসস্ট্যান্ডের আগে সরকারের প্রায় ৭’ শত কোটি টাকা ব্যয়ে বর্ধিত আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত করে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল।

পরে অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের অনুসন্ধানে ঘটনার সত্যতা পান। অতঃপর পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমানের ভেরিফাইড পেইজ “Press Saifur” -এ গত ২৯ জুন ২০২৬ তারিখে “প্রশাসনের নিষ্ক্রিয়তায় ভেকু মেশিন দিয়ে কোটি টাকার মাটি বিক্রির মহোৎসব চলছে” শিরোনামে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হলে সোমবার (২৯ জুন) বিকালে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে অসাধু ওই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসন।

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাস স্ট্যান্ড পার হয়ে বৌলতলী বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার আগে ডান পাশে অননুমোদিত পুকুর খনন করে জমির শ্রেণী পরিবর্তন, বে-আইনিভাবে মহাসড়কের পাশের মাটি অপসারণ ও বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট -এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ। ঘটনাস্থল থেকে তিনি একটি বড় আকারের ভেকু মেশিন জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট সাময়িক জিম্মায় প্রদান করেন।

অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিধায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সদর থানার ওসিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; মহাসড়ক আইন, ২০২১; দন্ডবিধি, ১৮৬০ ও প্রযোজ্য অন্যান্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার এবং সাময়িক জিম্মাদারের নিকট হতে জব্দকৃত ভেকু মেশিন সংগ্রহ করে থানা হেফাজতে নিতে নির্দেশ দিয়ে আদেশ প্রদান করা হয়।

অবৈধভাবে সরকারি জায়গা দখল, সরকার নিষিদ্ধ অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, বাণিজ্যিক ভিত্তিতে সেই মাটি বিক্রয় করা চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION