1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার পুলিশ সুপার বরিশালে বদলি - Bangladesh Khabor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা সোনারগাঁয়ে যাদুঘরে ৪ দিনের জন্য বন্ধ সরদার বাড়ি, দশনার্থীদের ভােগান্তি জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ার পুলিশ সুপার বরিশালে বদলি

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৩ জন পঠিত
কুষ্টিয়া থেকে  শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বরিশালে বদলি করা হয়েছে। তাকে জেলার পুলিশ সুপারের পদ থেকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এস এম তানভীর আরাফাত ছাড়াও পুলিশ সুপার পদমর্যাদার আরো ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৮ ফেব্রুয়ারী ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে বদলি করে হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। বাগেরহাট জেলার পুলিশ সুপারকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে। পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। কে এম আরিফুল হককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে বাগেরহাট জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলা পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রংপুর মেট্রো অঞ্চলের পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির ৬ষ্ঠ এপিবিএন ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION