1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : “টুগেদার উই সার্ভ, টুগেদার উই বিলং” (একত্রে আমরা সেবা করি, একত্রে আমরা যুক্ত থাকি) – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ (১২৮) -এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান- ২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মে) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শহরের পৌর পাবলিক হল শপিং কমপ্লেক্সের রুফ টপে স্থাপিত কে.এস.পি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান
অধ্যাপক গোলাম মোস্তফা (জিএম) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের প্রিন্সিপাল এপেক্সিয়ান এস. কে. দত্ত অনুপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান ও এপেক্স ক্লাব অফ বাংলাদেশর এলজি এবং পিএনপি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের ফাউন্ডার কোহিনুর আক্তার।

অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এপেক্সিয়ান মীর সাকিব হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ আমন্ত্রিত সকল অতিথিগণকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক কর্তৃপক্ষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার স্বার্থে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এপেক্স নিঃস্বার্থভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করার চেষ্টা করে চলেছে। যদিও বা এ সংগঠনে বিদেশি কোন ফান্ড নেই। এপেক্সিয়ানরা নিজেরাই নিজেদের ব্যক্তিগত অর্থ প্রদান করে মানবিক এ কাজগুলো সম্পাদন করেন।

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর গোলাম মোস্তফা (জিএম) অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদে কর্মরত জি এম আবুল হোসেনের কন্যা আফরিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসাধীন রয়েছে। তার সুচিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এ বিষয়ে তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সকল এপেক্সিয়ান সহ জেলা পরিষদের প্রশাসকের নিকট সহযোগিতা কামনা করেন। তার এ মানবিক আবেদনে সারা দিয়ে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান জেলা পরিষদে আবেদন করার পরামর্শ দেন এবং পরিবারটির পাশে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান এবং সংগঠনের বিধি-বিধান অনুসরণ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবগঠিত কমিটির সকল সদস্যগণ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION