1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪৫ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোল্লপাড়া গ্রামে মাদক, ছিনতাই ও অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ আসর ষোল্লপাড়া শাহী জামে মসজিদের সামনে নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে ভট্রপুর পর্যন্ত গিয়ে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক নারী জানান, এলাকাটি নিরিবিলি ও জনবসতি তুলনামূলক কম হওয়ায় সেখানে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জমির আলী বলেন, চারপাশে লিচু বাগান ও কম জনবসতির কারণে এলাকাটি মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। ফলে দিন দিন অপরাধ বাড়ছে।

তরুণ উদ্যোক্তা বাবুল বলেন, ষোল্লপাড়া, বালুয়াদিঘীরপাড় ও গাবতলী সংযোগ সড়কের ব্রিজ এলাকায় নিয়মিত মাদকের লেনদেন হয়। এছাড়া অটোরিকশা ছিনতাই, পথচারীদের জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধের ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, এলাকায় কিছু চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক অভিযোগ রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হলে এলাকাবাসী স্বস্তি ফিরে পাবে বলে আশা করছেন তারা।

এ বিষয়ে গোলাম সারোয়ার বলেন, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION