পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৫ টি চুনা কারখানা ১ টি ঢালাই কারখানা গুড়িয়ে দেয় ও ২০০ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৪ মে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ঝাউচর বালুর মাঠে সংলগ্ন ১ টি, মসজিদ সংলগ্ন ১ টি, প্রতাপেরচর ১ টি, আম বাগানে ১ টি আব্দুল মোনেম এর বিপরীতে ১ টি, ইকোনমিক জোনের গেটের বিপরীত পাশে ১ টি ঢালাই কারখানা সহ ৬ টি কারখানা গুড়িয়ে দেওয়া হয়। ও ২০০ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল, ও মেঘনাঘাট জোনের ম্যানেজার সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা গুলোর স্হাপনা এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply