1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
 কালীগঞ্জে  গলাকাটা মরদেহ উদ্ধার আটক ২ - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

 কালীগঞ্জে  গলাকাটা মরদেহ উদ্ধার আটক ২

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০২ জন পঠিত

লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,

লালমনিরহাটের কালীগঞ্জে ধানক্ষেত থেকে শাহাদাৎ হোসেন নামের একজন ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। এদিকে তার ইজিবাইকটি উদ্ধার হয়েছে লালমনিরহাট শহর থেকে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে দুজনকে আটক করেছে পুলিশ। ২২ সেপ্টেম্বর ২০২০ইং মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের নিপানিয়ার দোলায় ধানক্ষেত থেকে শাহাদাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ২০ বছর বয়সী শাহাদাৎ হোসেন মদাতী ইউনিয়নের খালিসা মদাতী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকালের দিকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি শাহাদাৎ। খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে আজ মঙ্গলবার সকালের দিকে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে আটক করা হয় সুজন নামের এক যুবককে। সে কালীগঞ্জের খালিশা মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে।

সুজনের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় লালমনিরহাট রেল স্টেশন এলাকা থেকে একটি ইজিবাইকসহ শামীমকে আটক করে সদর থানার এসআই আসাদ। কালীগঞ্জ উপজেলার কিসামত মদাতী গ্রামের আমিরুল হকের ছেলে শামীম। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর শামীমসহ নিজেও হত্যাকান্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে সুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION