1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আপনারা নির্ভয়ে টিকা নিন, এই টিকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়" হানিফ  - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

আপনারা নির্ভয়ে টিকা নিন, এই টিকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়” হানিফ 

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৭ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন  আলম লিটন,
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিবসহ তাদের দলের নেতারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। যাতে এদেশের মানুষ টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন সেটায় ছিল বিএনপি নেতাদের অপ্রচারের লক্ষ্য। তিনি বলেন, বিএনপি নেতারা প্রথমে বলেছিলেন বাংলাদেশ করোনা টিকা পাবে না। যখন টিকা এলো তখন তারা বললো আগে প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা টিকা নিক।
রোববার (০৭ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আমরা সারাদেশে একযোগে ভ্যাকসিন প্রদান শুরুর মধ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি যে, বিএনপি টিকা নিয়ে এতোদিন জাতির সঙ্গে মিথ্যাচার করেছে। দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে হানিফ বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিন, এই টিকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়। এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও জর্জ কোর্টের পিপি অ্যাভোকেট অনুপ কুমার নন্দী অপরদিকে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন মিরপুর উপজেলায় প্রথম করোনা টিকা নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION