1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কোটালীপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৮ জন পঠিত

 

কামরুল হাসান, কোটালীপাড়া : “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাগুফতা হক।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস, প্রাণি সম্পদ অফিসার ডা: মিরাজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাগুফতা হক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।অভিযানটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান সড়কের দুই পাশজুড়ে পরিচালিত হয়। কর্মসূচির আওতায় নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ, জমে থাকা পানি নিষ্কাশন এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।এ সময় স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION