1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ; এলাকায় শোকের ছায়া - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ; এলাকায় শোকের ছায়া

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস, তার শিশু ছেলে নীরব, আজিজা রহমানের ছেলে সুলতান, আব্দুর রশিদের মেয়ে রিপা এবং ছত্রাগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন থাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যাওয়ায় সেটি মহাসড়কের পাশে থামে। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসে ছিলেন। ঠিক তখনই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশু, তিন নারী ও একজন পুরুষ নিহত হন।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাতেই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (২৮ মার্চ) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও ছত্রাগাছা গ্রামে মরদেহগুলো পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, একসঙ্গে একই পরিবারের একাধিক সদস্যের এমন মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION