1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কুষ্টিয়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯০ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে রক্তাক্ত অবস্থায় তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ)  রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে।
নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের চাচাতো ভাই বিপুল হোসেন বলেন, রাত ৯টার দিকে খবর পেয়ে এসে দেখেন তাজেমের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, তাজেমের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, আমার ছেলেকে পাগল করা হয়েছে। কে দোষী, আমি বিচার চাই।
নিহতের মা সাহিদা খাতুন বলেন, তিন-চার বছর আগে ছেলের স্ত্রী শান্তার সঙ্গে পাশের বাড়ির মোক্তারের ছেলে মিরাজের সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছিল। মিরাজরা এ ঘটনায় হামলা চালিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজরা এখন পলাতক। তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে সড়কের ধারের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION