1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে বাড়িতে ককটেল বিস্ফোরণ - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৯ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে গজারিয়া পাড়া এলাকার মৃত আমির আলী (আমু) ছেলে হাবিবুল্লা(হবি)(৫০) বাড়িতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃওরা।

শুক্রবার (২৭মার্চ) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হবি এই বিষয়ে, সাংবাদিকদের বলেন, আমার গজারিয়া পাড়া এলাকায় আমার একটি জমি নিয়ে একই এলাকার মৃত নূরুল হক গং দের সাথে বিরোধ চলে আসছিল এবং ২৬ মার্চ বিবাদীর সাথে বাগবিতণ্ড হয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়।তারই পরিপ্রেক্ষিতে আমি গত ২৭ মার্চ বৃহস্পতিবার তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের এস আই মোঃ মোয়াজ্জেম হোসেন ঐদিন বিকেলে তদন্ত করেন। কিন্তু ২৭ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২ দিকে কে-বা কাহারা আমার বসত বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং ঘরের কয়েকটি টিন দা দিয়ে কুপিয়ে ক্ষতি সাধন করে। গভীর রাতে সন্ত্রাসী হামলায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কে চেঁচামেচি করতে থাকে, আশেপাশের লোকজন এগিয়ে এলে ৯৯৯কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলেন তালতলা তদন্ত কেন্দ্রের এস আই মোঃ মোয়াজ্জেম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এমতাবস্থায় অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগতেছি।

প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি যেন অজ্ঞাত দুর্বৃত্তদের অতিদ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক বলেন,এই ঘটনা জানার পর-পরই রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION