1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ জন পঠিত

নির্বাচনের অঙ্ক অনেক সময় রাজনীতির ভাষাকেও ছাপিয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা সেই অঙ্কেই লিখলেন নতুন ইতিহাস। নির্বাচনে জয়ী সাত নারী সংসদ সদস্যের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে ধানের শীষ প্রতীকে রিতা পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটসমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ১০৩ ভোটের। ১৫১ কেন্দ্রের মধ্যে ১৫০টিতেই তিনি প্রথম হয়েছেন।

স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য। ব্যবধানের এই উচ্চতা দেশের নির্বাচনি ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সরাসরি ভোটে নির্বাচিত নারী নেতাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে বগুড়া-৬ আসনে ২ লাখ ২৭ হাজার ৩৫৫ ভোট পান। জয়ী হন প্রায় ১ লাখ ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে। ২০০৮ সালে বগুড়া-৭ আসনে তিনি ২ লাখ ৩২ হাজার ৭১৬ ভোট পেয়ে প্রায় ১ লাখ ৬৫ হাজার ব্যবধানে জেতেন। সেই ঐতিহাসিক নজিরের পর ব্যবধানের রাজনীতিতে বড় পরিসরে আলোচনায় এলেন রিতা।

এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বিশাল ব্যবধানে জয়ী হন। তার প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ২৯ হাজার ৫৩৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম জিলানী (বিএনপি)। তার প্রাপ্তভোটের সংখ্যা ছিল ১২৩।  ভোটের ব্যবধান ছিলো ২ লাখ ২৯ হাজার ৪১৬ টি।

সূত্র আরও জানায়, এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরাসরি বিজয়ী নারী এমপিদের মধ্যে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) ৭৯ হাজার ৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট; ব্যবধান ৭৯ হাজার ৩২১। ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট; ব্যবধান ৪৩ হাজার ২৯৫।  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জিতেছেন ৩৭ হাজার ৫৬৮ ভোটে।  ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ এগিয়ে আছেন ৩২ হাজার ৯৫৩ ভোটে। নাটোর-১ আসনে ফারজানা শারমিন জয় পেয়েছেন ১২ হাজার ১৫৮ ভোটে।

সংখ্যার হিসাবে সবচেয়ে বড় ব্যবধান মানিকগঞ্জেই। দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়া এবং সাংগঠনিক নেতৃত্ব ধরে রাখাই এই নিরঙ্কুশ বিজয়ের বড় নিয়ামক বলে মনে করছেন স্থানীয় নেতারা।

ব্যালটের বাক্স খুলে যে চিত্র সামনে এসেছে, তাতে স্পষ্ট- ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী নেতৃত্বের শক্ত অবস্থান দৃশ্যমান হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, বাবা শিল্পপতি ও শিক্ষানুরাগী হারুণার রশিদ খান মুন্নুর উত্তরসূরি হিসেবেও নির্বাচনে বিজয়ের পথ সুগম হয় রিতার।  তার বাবা চার বার সংসদ সদস্য থাকাকালে জেলায় বিশেষ করে নির্বাচনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। বাবার সেই কাজও তার নির্বাচনে বিজয়ে সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION