1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসন দিতে ‘রেজাল্ট টেম্পারিং’ হয়েছে: এনসিপি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসন দিতে ‘রেজাল্ট টেম্পারিং’ হয়েছে: এনসিপি

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ জন পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অফিস মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, এনসিপি এবার জোটবদ্ধভাবে ৩০টি আসনে নির্বাচনে অংশ গ্রহণ করে। এর মধ্যে ছয়টি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দ জানাই।  কিন্তু এর বাইরেও আমরা অন্তত তিনটি আসনে বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্ট টেম্পারিং বা ফল কারচুপি মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে।  ঢাকা-৮, পঞ্চগড়-১ আসনসহ বেশ কয়েকটি নির্বাচনি এলাকায় অনিয়ম হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, যেসব আসনে ফল পরিবর্তন করে দেওয়া হয়েছে সেগুলোতে ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানাচ্ছি, আশা করি, ইসি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পরপরই আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। নেতাকর্মীদের ওপরেও হামলা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের জোটের প্রার্থীদের ওপরও হামলা হচ্ছে।

সাবেক এ উপদেষ্টা বলেন, নির্বাচন যথা সময়ে শেষ হলেও অসৎ উদ্দেশে ফলাফল ষোষণা করা হয়েছে গভীর রাতে। আমাদের জোটের অনেক আসনে প্রাথমিক ফলাফল পরিবর্তন করে রেজাল্ট শিটে ১০ থেকে ১২ বার কাটাকাটি করে ফল পাল্টে দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে ঢাকা-১৫ আসনেও জামায়াতে ইসলামীর আমিরের আসনে ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে পাশ করিয়ে দেওয়ার জন্য এসব করা হয়েছে। দলটিকে স্রেফ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী করতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের কর্মকর্তারা রেজাল্ট টেম্পারিং করেছে। এমনকি গণমাধ্যমেও সংবাদ প্রচার করার ক্ষেত্রে যথেষ্ট অসাঞ্জস্য দেখা গেছে। এটা অদৃশ্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে স্পষ্ট হয়েছে। এই ষড়যন্ত্র সফল হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION