1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ জন পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ৫ থেকে ৭ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কেন্দ্রগুলো হলো—বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী হাইস্কুল, দুর্গাপুর হাই স্কুল এবং টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

এদিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। সেনাবাহিনীও স্থানগুলো পরিদর্শন করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা সংলগ্ন বাগানের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION