1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রূপগঞ্জে সৎ মাকে জবাই করে হত্যা ” ছেলের থানায় আত্মসমর্পণ - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

রূপগঞ্জে সৎ মাকে জবাই করে হত্যা ” ছেলের থানায় আত্মসমর্পণ

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৩৯ জন পঠিত

নারায়ণগঞ্জ থেকে আনিছুর রহমান আনিছ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার সৎ মাকে জবাই করে পাষন্ড ছেলে হত্যা করেছে। হত্যার পর ঐ ছেলে বীরদর্পে রূপগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পারিবারিক কলহের জের ধরেই সেলিনা আক্তার (৪০) নামে মানসিক প্রতিবন্ধি সৎ মাকে তার ছেলে আমির হোসেন জবাই করে হত্যা করেছে। বুধবার সকালে সে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার (৪০) আড়াইহাজার উপজেলার লষ্করদি এলাকার তাহের আলীর মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত তিন বছর আগে উপজেলার লাভরাপাড়া এলাকার নুরু মিয়ার সঙ্গে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর জানা যায় সেলিনা আক্তার মানসিক প্রতিবন্ধি।

নুরু মিয়ার আগের সংসারের ছোট ছেলে আমির হোসেনের স্ত্রী বিথী আক্তারের সঙ্গে সৎ মা সেলিনা আক্তারের প্রায় সময় বাকবিতন্ডা হতো। গত সোমবার (১১ জানুয়ারি) স্ত্রী বিথী আক্তার তার সৎ শ^াশুড়ির সঙ্গে চুলায় রান্না করা ও বিছানা প্রশ্রাব করার বিষয় নিয়ে বাকবিতন্ডা করে তার বাবার বাড়ি চলে যায়। মঙ্গলবার রাতে বাবা নুরু অনুপস্থিতিতে সৎ মা সেলিনা আক্তারের সঙ্গে ছোট ছেলে আমির হোসেনের এসকল পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সেলিনা আক্তার ধারালো ছুড়ি নিয়ে ছেলের দিকে তেড়ে যান। এসময় আমির হোসেন সৎ মা’র হাত থেকে ছুড়ি কেড়ে নিয়ে জবাই করে হত্যা করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আমির হোসেন পলাতক ছিলো। তবে বুধবার সকালে সে বীরদর্পে রূপগঞ্জ থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে আত্মসমপর্ণ করেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আমির হোসেন থানায় এসে আত্মসমপর্ণ করেছেন। সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION