1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৭৯ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারী ) দুপুরে মিরপুর পৌরসভা ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন-সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২০) এবং তার বাবা মৃত রওশন মন্ডলের ছেলে ইজিবাইক চালক মোস্তফা(৪০)। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনা সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু শোক সইতে না পেরে এর দুইঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফার মৃত্যু হয়। মতিন আরও জানান, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্নহত্যার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে দেখছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য গত বছরের ১৯ সেপ্টেম্বর একই পৌরসভার নওপাড়া মহল্লায় ১২ ঘন্টার মধ্যে একই পরিবারের পিতা,মাতা ও কন্যা ৩ জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION