1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত - ২৫ - Bangladesh Khabor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা সোনারগাঁয়ে যাদুঘরে ৪ দিনের জন্য বন্ধ সরদার বাড়ি, দশনার্থীদের ভােগান্তি জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত – ২৫

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাত ও শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে দুই দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিপন আলীর সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুরিপোল এলাকায় প্রচারণায় বের হন। একই এলাকায় প্রচারণায় যান প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নজরুল মল্লিকের সমর্থকরা। প্রার্থী নজরুল মল্লিকের অভিযোগ প্রচারণার নামে আসলে রিপন আলীর সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। তার সমর্থকরা এর প্রতিবাদ করলে, উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে হয়। একই জেরে শুক্রবার সকাল ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষ বাধে।
এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এর মধ্যে- ইমন (২১), শকিল (২৩), মিলন (৩০), আকমল (৬০), নজরুল ইসলাম মিয়া (৯০), রেজাউল করিম মিয়া (৫৫), আবু তালেব মিয়া (৪৫), গিয়াস উদ্দিন (৩০), তোফায়েল মিয়া (২৫), সুজন (১৮), নবীরুল মল্লিক (৪০), হারুন মল্লিক (৩৫), হোসেন শেখ (৪৫), সোয়াদ হোসেন (৫০), রকি (১৮) ও জমিদ উদ্দিনকে (৪৮) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   তবে প্রার্থী রিপন আলী ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেছেন।
এছাড়া সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION