1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৮৪ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শিপুল ইসলাম নামে এক শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের সময় পার হওয়ার পরেও অনেক শ্রমিক ঢোকার চেষ্টা করেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে শ্রমিকদের লাঠিপেটা করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিক শিপুল ইসলামসহ আহত ৫ শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ রিপোর্ট লেখার সময় দুপুর দেড়টা পর্যন্ত কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দিয়েছেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। তারা অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ম্যানেজার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সড়ক অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION