1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি, থানায় মামলা - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি, থানায় মামলা

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪১১ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়েছে। ৩১ ডিসেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় মামলাটি করা হয়। ডিবির পরিদর্শক আশরাফুল আলম মামলাটি তদন্ত করছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল আলম বলেন, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে চালাচ্ছেন; সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে। মামলার এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গি ও ধর্মীয় উগ্র-মৌলবাদ নিয়ন্ত্রণে এসপি এস এম তানভীর আরাফাত কাজ করে যাচ্ছেন।
গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান। ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় এসপি বক্তব্য দেন। তাঁর মূল বক্তব্যের ভিডিও ও ছবি খন্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। এসপিকে হত্যার হুমকিও দিচ্ছে তারা। ফেসবুকের এমন ১৭টি ও ইউটিউবের ১টি চ্যানেলের আইডি মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION