1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৬৯ জন পঠিত

স্টাফ রিপোটার,

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ফজলে রাব্বি খান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ উকিল জুয়েল, জেলা-উপজেলা ও পৌর ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, বেসরকারিভাবে নির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ সহ জেলা-উপজেলা ও পৌর ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ভোরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। এছাড়াও কাশিয়ানী উপজেলা ও কোটালীপাড়া উপজেলা সহ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION