1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী'র সমর্থকদের উপর হামলার অভিযোগ আহত-৩ - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

কুষ্টিয়ার মিরপুরে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী’র সমর্থকদের উপর হামলার অভিযোগ আহত-৩

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৪১ জন পঠিত
 কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র এনামুল হকের সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বর্তমানে তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কামরুল, আবু সাইদ ও শামীম। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী এনামুল হকের সমর্থক। স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী এনামুল হকের কর্মী-সমর্থকের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন সমর্থক গুরুতর আহত হন।ভোটের মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক ও মোবাইল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের। এনামুল হক অভিযোগ করেন, রাতে তার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION