1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

গোপালগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য, আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ আবুল ফাত্তাহ্ সাজু (এম.এ)-এর ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার বিকালে শহরের মিয়াপাড়ার নিজ বাসভবনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তীব্র শীতের কবল থেকে রক্ষা পেতে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও পৈত্রিক বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্তদের মাঝে সর্বমোট পাঁচ (৫) সহস্রাধিক উন্নত মানের (ডাবল পার্ট) শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ সময় আবুল ফাত্তাহ্ সজু’র সহোদর সাবেক ছাত্রলীগ নেতা ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহ-সম্পাদক এ্যাড. আবুল ফজল সেতু সহ কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। আবুল ফাত্তাহ্ সজু গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জে তীব্র শীতে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পেরে আমি মানবিক দায়িত্ব পালন করে চলেছি। আমি অতীতে অসহায়-দুস্থ সহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তিনি সমাজের সচ্ছল প্রত্যেকেই অসহায় ও দুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) মহামারীতেও তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম আহবানে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উন্নত মানের ত্রাণ (খাদ্য সামগ্রী) সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION