1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ধান ও মাছ লুটের অভিযোগ - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ধান ও মাছ লুটের অভিযোগ

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মৃত হাবিবুর রহমান খানের মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে একই বাড়ির আলমগীর সিকদার গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার বিরোধপূর্ণ প্রায় সাড়ে ৩ একর জমির ধান লুট করে নেয় আলমগীর সিকদার গং। একই সময় তানজিলার মালিকানাধীন মৎস্য ঘের থেকে কয়েক’শ মন মাছ লুট করে নেয় তারা। মাছ লুটের পর চিহ্ন মুছে ফেলতে ভেকু মেশিন দিয়ে মৎস্য ঘের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। ঘটনার সময় ৯৯৯ এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু ধান জব্দ করে।

ভুক্তভোগী তানজিলা আক্তার বলেন, সিনেমার স্টাইলে সোমবার ভোরে দলবল নিয়ে আলমগীর সিকদার আমার ধান ক্ষেতে লুটপাট শুরু করে। একই সময় ঘেরে জাল টেনে  লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। আমার রেকর্ডিয় সম্পত্তিতে জোড়পূর্বক প্রবেশ করে লুটপাট করার বিষয়টি স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে লিখিতভাবে অবহিত করেছি।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আলমগীর সিকদার বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। বরং জোড়পূর্বক আমার জমি দখল করে রেখেছে তানজিলা গং। বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন,  লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION