1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বৃদ্ধ দিন মজুরের রহস্যজনক মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

কোটালীপাড়ায় বৃদ্ধ দিন মজুরের রহস্যজনক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সতীশ রায় (৭৫) নামক পাঁচ সন্তানের জনক এক দিন মজুরের রহস্য জনক মৃত্যু হয়েছে। সে উপজেলা রামশীল ইউনিয়নের শৈলদহ গ্রামের মৃত: প্রভাত রায়ের ছেলে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মৎস্য শিকারীরা গভির রাতে নিজ নৌকার সাথে রশি দ্বারা বাধা বাড়ির পাশে খালের মধ্যে ভাসমান অবস্থায় নিহতের লাশ দেখতে পেয়ে স্বজনদেরকে খবর দেয়।

নিহতের স্ত্রী লক্ষী রায় সাংবাদিকদের বলেন- আমার স্বামী রামশীল বাজারে টুকি টাকি বেচা-কেনা শেষে প্রায়ই অনেক রাতে বাড়ী ফিরতেন, ঘটনার রাত দুইটার সময় আমার দেবর আমাকে ঘুম থেকে ডেকে মৃত্যুর খবর জানিয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান- রামশীল বাজারের জনৈক ব্যবসায়ীর সঙ্গে সতীশের আর্থিক লেনদেন ছিলো, ঐ ব্যবসায়ী প্রায়ই নিহতের সাথে ঝগড়াঝাটি করতো। খবর পেয়ে পুলিশ সুপার গোপালগঞ্জ মিজানুর রহমান, পিবিআই গোপালগঞ্জ এবং ডিএসবি কনস্টেবল মাসুদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION