1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে বিএনপির প্রার্থীর সংবাদ সস্মেলন - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির প্রার্থীর সংবাদ সস্মেলন

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪২ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের মেয়র পদের প্রার্থী রহমত আলী রব্বান সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর)  সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বতর্মান মেয়র আওয়ামীলীগের দলীয় প্রার্থী হাজী এনামুল হকের সন্ত্রাসী বাহিনী তার উপরে হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি বিএনপি মনোনীত প্রার্থী হওয়ায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের সময় আমি আমলা ইউনিয়নের নয়নপুর থেকে মিরপুর পৌরসভার সিরাজুল ইসলামের বাড়ীর সামনে পৌছালে মিরপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র এনামুল হকের সন্ত্রাসী বাহিনী আমার রাস্তা অবরোধ করে। আমাকে এবং আমার ভাগ্নে আরিফকে হত্যার উদ্যোশে আমাদের উপর হামলা চালায়।
এসময় পৌর এলাকার সাহাজুল ইসলামের ছেলে আরিফ তার হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। মাথায় হেলমেট থাকার সুবাধে আমি বেচে যায়। তবে হেলমেট ভেঙ্গে যায় এবং আমার সাথে থাকা আমার ভাগ্নে আরিফকে আঘাত করে মারাত্বক ভাবে রক্তাত করে। এছাড়া আমাদের সাথে থাকা নাদিম হায়দার লাদেনকেও উজ্জল, তফেলসহ বেশ কয়েকজন আঘাত করে আহত হবে। পরে আমরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান মুকুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সংগ্রাম খান জিল্লু, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক তুষার আহমেদ জামু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION