1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু’র সমাধিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী’র শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বঙ্গবন্ধু’র সমাধিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী’র শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় এবং বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম টুকু, জেলা দায়রা ও জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, পাঠাগার সহ সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION