1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ আটক - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ আটক

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুরে মো. সোহেল নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। একটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত সোহেল পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। সে পুলিশের বহিষ্কৃত সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়। আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এ সময় সে নিজেকে পুলিশ সদস্য দাবি করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্বাধিকারী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মুন্নাফ বলেন, আটককারীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION