1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৭৪ জন পঠিত

 

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ২ অক্টোবর , বুধবার, বিকেল সাড়ে ৪টায় বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কাসেম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম ও বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আল্লাহর জমীনে তাঁর দীন কায়িমের জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা- কর্মীদের আত্মমানবতার সেবায় যথাযথ ভূমিকা রাখতে হবে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে অমুসলিমদের জান-মাল ও সার্বিক নিরাপত্তার জন্য পাহারাদারীর ভূমিকা রাখতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়।
দায়িত্বশীল সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমীর, উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন কর্মপরিষদ এবং টীম সদস্যবৃন্দ সহ ২ শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION