1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান! - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান!

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৯ জন পঠিত
কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলার  বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও ইউএনওর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ওই বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৭.০৯.২৪ইং তারিখ রোজ মঙ্গরবার সকাল সাড়ে ১০টায় ওই বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় কয়েকশ শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন নিয়ে কালাইয়া বন্দর ঘুরে  ৬ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বাউফল সরকারি কলেজ ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে অংশগ্রহণ করে। ফলে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্লোগানে উত্তাল হয়ে উঠে বাউফল পৌরএলাকা।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজির বরাবরে একটি স্মরকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়াল ভেঙ্গে দোকান ঘর তৈরি করে সেগুলো ভাড়া দিয়েছেন। বিদ্যালয়ের ছাদে ডিস লাইন স্থাপন করা হয়েছে। সেই লাইনে বিদ্যুতায়িত হয়ে গত বছর ১২মে দশম শ্রেনির বিল্লাল হোসেন নামে এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় কোন বিচার পায়নি নিহতের পরিবার। এছাড়ও জোরপূর্বক শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়সহ বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এবিষয়ে জানতে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের মুঠো ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION