1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরে যুবলীগের সভাপতিসহ তিনজন আসামীর রিমান্ড মঞ্জুর - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরে যুবলীগের সভাপতিসহ তিনজন আসামীর রিমান্ড মঞ্জুর

  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৫০৪ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন ,
 
কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমান আনিচসহ তিন আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সকালে আসামিদের জেল হাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলো। কুষ্টিয়া আদালতের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বলেন, তিন আসামীকে সকালে আদালতে হাজির করলে রিমান্ড শুনানি শুরু করে আদালত। বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কুমারখালী থানা পুলিশ এ মামলায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচ ও তার দুই সহযোগি সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। বাচ্চু নামের একজন পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুমারখালী উপজেলার কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় অবস্থিত কয়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION